ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার ৪০তম দিন বুধবার পালন করা হচ্ছে। এ উপলক্ষে তাঁর সমর্থকরা রাজধানী তেহরানের রাজপথে সমাবেশ করতে পারে বলে আশা করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন। সেই দিন থেকেই ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালানো হয়। ইরানী সংস্কৃতিতে কারও মৃত্যুর ৪০তম দিনকে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্য দেওয়া হয় এবং এ দিনকে “চেহলাম” বা “চল্লিশা” বলা হয়।
খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে তিনি এখনও জনসম্মুখে আসেননি।
চমকপ্রদভাবে, খামেনির চেহলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ সময়কাল মধ্যপ্রাচ্যে সাময়িক শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হতে পারে।
সূত্র: আল জাজিরা
(ইন্টারন্যাশনাল ডেস্ক)।



