যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন

মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমরা ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কার্যক্রমের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছি না।
এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানগুলোকে স্পেন এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানা গেছে।

স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো এক সাক্ষাৎকারে বলেন, এই সিদ্ধান্ত দেশের পূর্বের অবস্থানেরই অংশ, যেখানে স্পষ্ট করা হয়েছে যে স্পেন এমন একটি যুদ্ধে অংশ নেবে না বা সহায়তা করবে না, যা একতরফাভাবে শুরু হয়েছে এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী হামলার কড়া সমালোচনা করে একে অবিবেচনাপ্রসূত ও বেআইনি বলে উল্লেখ করেছেন।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্পেন যদি এই অবস্থান বজায় রাখে, তাহলে মাদ্রিদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সীমিত করার হুমকি দিয়েছেন।
সূত্র: রয়টার্স
(ইন্টারন্যাশনাল ডেস্ক)।