রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেটে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ ও নতুন রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দায়িত্ব পালন করবেন- এমন গেজেট প্রকাশ করা হয়েছে।
(মাহফুজুল ইসলাম)



