রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি। রোববার এ শুভকামনা জানান তিনি।
রাশিয়ান রাষ্ট্রদূতের পক্ষে দূতাবাসের এক উচ্চপদস্থ কর্মকর্তা ফুলের তোড়া ও পত্র নিয়ে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন। চেয়ারপার্সনের
একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সেটি গ্রহণ করেন। (অনলাইন ডেস্ক)



