সিরিজ হারের পর টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের

সংযুক্ত আরব আমিরাতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। টানা দুই সিরিজ হেরে র‌্যাংকিংয়েও অবনতি হয়েছে টাইগারদের। আইসিসি ৩০ মে রাতে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সর্বশেষ হালনাগাদ করেছে।সংযুক্ত আরব আমিরাতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। টানা দুই সিরিজ হেরে র‌্যাংকিংয়েও অবনতি হয়েছে টাইগারদের। আইসিসি ৩০ মে রাতে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সর্বশেষ হালনাগাদ করেছে। যেখানে এক ধাপ অবনতির পর ১০-এ নেমে গেছে বাংলাদেশ। সম্প্রতি টি-টোয়েন্টি না খেললেও এক ধাপ উন্নতি হয়েছে আফগানিস্তানের। রশিদ খানের দলটির বর্তমান অবস্থান নবম। এর আগে চলতি মে মাসের শুরুতে প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়েও একই অবনতি দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। গত বছরের শুরু থেকে খেলা ১১ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে তারা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজ হারের পর সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেনি কোনো ম্যাচ। সে কারণে বাংলাদেশ ৪ পয়েন্ট হারায়। ফলে বাংলাদেশকে দশে নামিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে নয় নম্বর জায়গা দখল করে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে, টানা হারের কারণে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেটিং পয়েন্টও কমে গেছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড। আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে টানা হারের পর টাইগাররা ৫ পয়েন্ট হারিয়েছে। সংক্ষিপ্ত সংস্করণের র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তাদের রেটিং ২৭১। এরপর শীর্ষ আটে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬), দক্ষিণ আফ্রিকা (২৪৫), শ্রীলঙ্কা ও পাকিস্তান (২২৯)।(মাহফুজুল ইসলাম)